মাহমুদ রেজা,নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর কামারপুকুর ইউনিয়নে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, আলোচনাসভা, দোয়া মাহফিল দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

কামারপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও স্থানীয় দৈনিক মুক্তভাষা পত্রিকার প্রকাশক ও সম্পাদক ফয়েজ আহমেদের উদ্যোগে এসব  কর্মসূচী পালন করা হয়। রোববার সকাল ইউনিয়নটির মতির মোড় এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণের মাধ্যমে কর্মসূচীর সুচনা করা হয়। এরপর সেখানে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক ও ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিকো আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ  ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রইচ উদ্দীন জোতদার মতি। এতে অন্যান্যদের মধ্যে  বক্তব্য দেন ইউনিয়ননের এক নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন,  সাধারণ সম্পাদক ও ওই ওয়ার্ডের ইউপি সদস্য মমিনুল ইসলাম প্রমুখ।

আলোচনাসভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে প্রায় তিন হাজার গরীব ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

নীলফামারী জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে