আশরাফুল ইসলাম, সিরাজগঞ্জ থেকেঃ শোক থেকে শক্তি, শোক থেকে জাগরণ, ১৫ আগস্ট ২০২১ খ্রিঃ তারিখ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২১ উপলক্ষ্যে শহীদ মুক্তিযোদ্ধা আলাউদ্দিন ড্রিলসেড পুলিশ লাইন্স, সিরাজগঞ্জ-এ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়।

এসময়  অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদান এর মাধ্যমে উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব হাসিবুল আলম বিপিএম মহোদয়। সহযোগিতায় ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জেনারেল হাসপাতাল সিরাজগঞ্জ ইউনিট।

এ সময় জেলার অন্যান্য অফিসার ও ফোর্স স্বেচ্ছায় রক্তদানের কর্মসূচিতে অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে মোঃ নূর আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ), মোছাঃ ফারহানা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ শরাফত ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর), শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার, সিরাজগঞ্জ সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে