প্রিতম মজুমদার, কুষ্টিয়াঃ বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রবিবার সকালে সংগঠনের সভাপতি মোঃ মোফাজ্জেল হক এবং সাধারণ সম্পাদক সুনীল কুমার চক্রবর্তীর নেতৃত্বে শহরের কালেক্টরেট চত্বরে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুস্পস্তবক অর্পণ করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শাখার সহ-সভাপতি মৃণাল কান্তি সাহা, মোঃ শরিফুল আলম সিদ্দিক কচি, সনত রায় বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান জামিল বাবু, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম তুষার, বাংলাদেশ ভারত সম্প্রীতি পরিষদ কুষ্টিয়া শাখার সাধারণ সম্পাদক বাবু নিতাই কুমার কুন্ডু, কার্যনিবাহী সদস্য প্রিতম মজুমদার, এস এম শামীম রানা, পৌর কমিটির সভাপতি শ্যামলী ইসলাম, সদর থানা কমিটির সহ-সভাপতি শাহাবুদ্দীন শেখ, মৌসুমি আক্তার, সালাউদ্দিন গৌরব, নোমান প্রমুখ।

উল্লেখ্য শোকের মাসকে যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে মাসব্যাপী বৃক্ষরোপন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে