আব্দুর রউফ পাভেল-নওগাঁ প্রতিনিধিঃ জাতীয় শোক দিবস উপলক্ষে নওগাঁয় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন নওগাঁ-১৬ বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটালিয়ন।

রবিবার (১৫ আগষ্ট) দুপুরে শহরের সীমান্ত পাবলিক স্কুল মাঠে ২০০জন হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় ১৬ বিজিবির লেফটেন্যান্ট কর্নেল রেজাউল কবির, মেজর এটিএম আহসান হাবিব সহ অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

নওগাঁ জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে