৪২তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার ২০১৮’র সূচনা হলো ৩০ জানুয়ারি, মঙ্গলবার সল্টলেক সেন্ট্রাল পার্ক মেলা ময়দানে । কলকাতা আন্তর্জাতিক বইমেলার ফোকাল থিম দেশ হলো ফ্রান্স। অনুষ্ঠানটির সূচনা করেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা ব্যানার্জি । আরো ছিলেন সম্মানিত বিশেষ অতিথি Ms Francoise Nyssen (সংস্কৃতি ও যোগাযোগের মাননীয় মন্ত্রী, ফ্রান্স)।
সঙ্গে ছিলেন গিল্ড কর্তৃপক্ষ ত্রিদেব ভট্টাচার্য এবং রাজ্যের অনান্য মন্ত্রী বর্গরা ।৪২বার হাতুড়ির বাড়ি দিয়ে উদ্বোধন করলেন বাংলার বিখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ।এই বছর মেধার সর্বোচ্চ আদেশ, সম্মান পুরস্কার ও সি.ই.এস.সি সৃষ্টি সম্মান প্রদান করা হয় বাংলার কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় মহাশয় কে । ১২ দিনের বইমেলা চলাকালে ৩রা ফেব্রুয়ারি বাংলাদেশ দিবস পালিত হবে এবং ৪ঠা ফেব্রুয়ারি শিশু দিবস পালিত হবে । এদিন উদ্বোধনী মঞ্চ দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা ব্যানার্জি জানান যে ফ্রান্স হলো পৃথিবীর সংস্কৃতি ও সাহিত্যের পীঠস্থান এবং কলকাতা হলো ভারতবর্ষের সংস্কৃতি ও সাহিত্যের পীঠস্থান । এবারের বইমেলায় এই দুইয়ের মেল-বন্ধন ঘটেছে ।
এদিন বইমেলার আয়োজক সংস্থা (পাবলিশার্স ও বুক- সেলার্স) গিল্ডের পক্ষ থেকে আন্তর্জাতিক বইমেলার নিয়ম মেনে আগামী বছর ৪৩তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা শুরুর দিন ঘোষণা করা হয়েছে ২৩ জানুয়ারি ২০১৯ সালে। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা ব্যানার্জি জানিয়েছেন যে ঐ সময় উনি থাকবেন পাহাড়ে। একথা জানিয়ে মুখ্যমন্ত্রী এদিন বলেন, আগামী বছর ১৯ জানুয়ারি বইমেলার উদ্বোধন হবে।
বাড়ি অন্যান্য অনুস্ঠান সূচী কলকাতা আন্তর্জাতিক বইমেলার ২০১৮’র সূচনা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা ব্যানার্জি
কোয়েনা চক্রবর্তী, কোলকাতা থেকে


























