
ঈদুল আজহা সামনে রেখে আটদিন শিথিল বিধিনিষেধের মধ্যে সর্বাবস্থায় মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণের নির্দেশনা দিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগে এই সংক্রান্ত নির্দেশনা প্রদান করেছে। এতে বলা হয়, আজ বুধবার মধ্যরাত হতে ২৩’শে জুলাই সকাল ৬’টা পর্যন্ত পূর্বের আরোপিত বিধি-নিষেধ শিথিল করা থাকলেও করোনাভাইরাসজনিত রোগ(কোভিড-১৯) এর সংক্রমণ বিস্তার রোধকল্পে এ’সময়ে সর্বাবস্থায় মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করে সকল কার্যক্রম পরিচালনা করতে হবে।
উল্লেখ্য, এ সময়ে পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্রে গমন ও জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক অনুষ্ঠান যেমন, বিবাহোত্তর অনুষ্ঠান (ওয়ালিমা), জন্মদিন, পিকনিক, পার্টি ইত্যাদি এবং রাজনৈতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান পরিহার করতে হবে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ


























