মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধি।।
সামাজিক শান্তি, জনশৃঙ্খলা, আর্থ-সামাজিক উন্নয়ন আর জননিরাপত্তার প্রতিটি পদক্ষেপে অগ্রদূত জনবান্ধব বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। প্রতিটি সদস্যের জীবন দেশ-জনতার জন্য উৎসর্গ করে।

মেহেরপুর আনসার ও ভিডিবির সদস্যদের অস্ত্র’সহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণের ফায়ারিং অনুশীলন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা সাড়ে ১০’টার দিকে শহরের সার্কিট হাউজ সড়কের পাশে জেলা আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট মোঃ রাকিবুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফায়ারিং স্কোটে প্রশিক্ষন উদ্বোধন করেন।

জেলার ৬০’জন আনসার ও ভিডিবির সদস্যদের নিয়ে ২১’দিন প্রশিক্ষন শেষে এ ফায়ারিং অনুশিলন দেওয়া হয়। এসময় সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ইসরাফিল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা কর্মকর্তা মিরাজুল ইসলামসহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

মেহেরপুর নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে