রিমন পালিত, বান্দরবান প্রতিনিধি।। সেবা ,সুনাগরিকত্ব ও সৌহার্দ্য এই প্রতিপাদ্যকে সামনে রেখে পালাবদলের চেষ্টায় বান্দরবানে কাজ করে যাচ্ছে এপেক্স ক্লাব অব বান্দরবান। তারই প্রেক্ষিতে আজ ১১’ই জুন শুক্রবার সকালে বান্দরবান পৌরসভা মিলনায়তনে এপেক্স ক্লাব ও বান্দরবানের আয়োজনে ১৪’তম পালাবদল অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পালাবদল কমিটির চেয়ারম্যান এপেক্সিয়ান অ্যাডভোকেট জয়নাল আবেদীন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ইসলাম বেবী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব বাংলাদেশের জাতীয় সহ-সভাপতি ভূষণ লাল ভারতি, রুহুল মঈন চৌধুরী, নুরুল আমিন চৌধুরী, মোঃ শওকত আলী’সহ আরো অনেকে।

অনুষ্ঠানে অতিথিরা এপেক্স ক্লাব অব বান্দরবানের ১৪ তম পালাবদল উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেন । এছাড়াও এ প্রেসক্লাব ও বান্দরবানকে আরো শক্তিশালী করার জন্য ৩ টি দল গঠন করেন এবং নতুন করে শপথ বাক্য পাঠ এর মাধ্যমে ক্লাব কে আরও শক্তিশালী করার অঙ্গীকার গ্রহণ করেন। পরে অতিথিদের মধ্যে ক্রেস্ট স্মারক দেওয়ার মাধ্যমে পালাবদল অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

বান্দরবান নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে