আব্দুর রউফ পাভেল, নওগাঁ প্রতিনিধি।।
নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুরে লকডাউন শিথিল করে নিয়ে জেলা জুড়ে ১৬’ই জুন পর্যন্ত ১৫টি বিধিনিষেধ আরোপ করেছে জেলা প্রশাসন।

আজ বুধবার(৯’ই জুন) দুপুরে জেলা সার্কিট হাউস মিলনায়তনে এক প্রেস ব্রিফিং-এ তথ্য জানান জেলা প্রশাসক হারুন-অর-রশিদ। ব্রিফিংয়ে তিনি আগামীকাল ১০’ই জুন থেকে ১৬’ই জুন সকাল ৭’টা থেকে সন্ধ্যা ৬’টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে দোকান, শপিংমল ও মার্কেট খোলা রাখা যাবে। তবে চায়ের ষ্টল বন্ধ থাকবে।

হোটেল রেস্তোরা শুধু পার্সেলের মাধ্যমে খাবার সরবরাহ করতে পারবে। তবে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে ব্যত্যয় হলে তাৎক্ষনিক মার্কেট ও শপিংমল  বন্ধ করে দেওয়া হবে। এছাড়াও অতি জরুরী প্রয়োজন ছাড়া সন্ধ্যা ৬’টা থেকে সকাল ৭’টা পর্যন্ত বাড়ি থেকে কেউ বের হতে পারবেন না। অর্ধেক যাত্রী নিয়ে গণ পরিবহন চলাচল করতে পারবে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও ভারত সীমান্তের সাপ্তাহিক হাটগুলো বন্ধ রাখা হয়েছে বিধি নিষেধে। এবং চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীর সাথে সকল যাতায়াতের পথ বন্ধ থাকবে।

প্রেস ব্রিফিংকালে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, সিভিল সার্জন ডাঃ এবিএম আবু হানিফ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উত্তম কুমার রায়, সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দীনসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। এর আগে করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলাকে ৭’দিনের বিশেষ সর্বাত্বক লকডাউন ঘোষনা করেছে জেলা প্রশাসন।

নওগাঁ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে