জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা।। সম্প্রতি হেফাজতের মোদি বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট তান্ডবে ক্ষতিগ্রস্থ ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের রেল সেবা দ্রুত চালুর দাবিতে মানববন্ধন করেছেন জেলা ওয়ার্কার্স পার্টি।
আজ মঙ্গলবার(৮’ই জুন) সকাল সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড এডভোকেট কাজী মাসুদ আহমেদের সভাপতিত্বে ও জেলা ছাত্র মৈত্রীর সভাপতি ফাহিম মুনতাসির এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড আবু সাঈদ খান, জেলা জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড নজরুল ইসলাম, জেলা যুব মৈত্রীর আহবায়ক কমরেড অ্যাড. মোঃ নাসির মিয়া, সদস্য সচিব কমরেড ফরহাদুল ইসলাম পারভেজ, যুব মৈত্রী নেতা শরীফ আহমেদ খান, রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি কমরেড সামসুল আলম, সাধারণ সম্পাদক ফিরোজ পাটোয়ারী, জেলা ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক সানিউর রহমান, কার্যকরী সদস্য মুহুয়ী শারদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা আগামী ২০ জুনের মধ্যো রেল সেবা চালু না করলে জেলার সর্বস্তরের জনগণকে নিয়ে রেল পথ অবরোধ সহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।
ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























