মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধি।। তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্পের আওতায় মেহেরপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের দীর্ঘদিনের পড়ে থাকা সগকের কাজ শুরু হয়েছে।
শনিবার দুপুরের দিকে পৌর মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন পরিদর্শন করেন। এসময় ৯নং নম্বর ওয়ার্ডের একটি সড়ক সম্প্রসারণ করার লক্ষ্যে সড়কটি পরিদর্শন করেন পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন। সেখানে পৌরসভার নির্বাহী প্রকৌশলী হারুন-উর-রশিদ, কাউন্সিলর ডলার, জাহাঙ্গীর আলম, ইভান, বাপ্পি, আলপনা খাতুন,ঠিকাদার রিপন আহমেদসহ কাউন্সিলরবৃন্দ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মেহেরপুর নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























