মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধি।। মেহেরপুর সদর উপজেলা ইমারত নির্মানকারী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত ব্যক্তিদের পরিবারের মাঝে মৃত ভাতা প্রদান করা হয়েছে।
শুক্রবার রাত ৯ টার দিকে অফিস কার্যালয়ের বেড়পাড়ার ইমারত নির্মানকারী শ্রমিক পরান আলীর স্ত্রীর হাতে ১৫ হাজার টাকা প্রদান করা হয়। এসময় ইমারত নির্মানকারী শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল করিম ও সাধারন সম্পাদক সাধারন সম্পাদক মনিরুল ইসলামসহ সকল সদস্যরা পরানের পরিবারের মাঝে নগদ টাকা তুলে দেন। এসময় সহসভাপতি নজরুল ইসলাম, সহ-সাধারন সম্পাদক রাসেল, সাংগঠনিক সম্পাদক আলেক উদ্দিন, কোষাধ্যক্ষ খন্দকার নাফিজুর রহমান, প্রচার সম্পাদক মিলন আলী, দপ্তর সম্পাদক মোতালেব শেখ, শ্রম ও কল্যান সম্পাদক জালাল উদ্দিন, সাংস্কৃতিক ও ক্রিড়া সম্পাদক ইসরাফিল হোসেন, সদস্য মজনু সরদার, মাজেদুল হক, ছাবদার আলী, ফিরোজ আলী এবং সাবেক সভাপতি আবুল হোসেন উপস্থিত ছিলেন।
মেহেরপুর নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























