শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি।। কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতাউর রহমান আতার উদ্যোগে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে পথচারীদের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে শহরের মজমপুর গেট এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করেন কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতাউর রহমান আতা। এসময় তিনি বলেন, করোনাভাইরাস একটি বৈশ্বিক মহামারী। বাংলাদেশসহ বিশ্বের প্রায় প্রতিটি দেশ এই মহামারীতে আক্রান্ত।

কুষ্টিয়া শহরতলীর পরিবারের সবার প্রতি সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি ও বিধিনিষেধ মেনে চলার পাশাপাশি সার্বক্ষণিকভাবে মাস্ক পরিধান ও ঘনঘন হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের জোরালো আহ্বান জানান তিনি। এ সময় শহর আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর মীর রেজাউল ইসলাম বাবু সহ জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিকসহ একাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কুষ্টিয়া নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে