কে এম মিঠু, টাঙ্গাইল সংবাদদাতা।।
টাঙ্গাইলের গোপালপুর উপজেলা উপর দিয়ে প্রবাহিত ঐতিহ্যবাহী বৈরাণ নদী অপরিকল্পিত ও নানা অনিয়মে খনন করার অভিযোগ ওঠেছে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে।

বৃহস্পতিবার দুপুরে গোপালপুর পৌরবাসীর ব্যানারে বাসস্ট্যান্ড মোড়ে চত্বরে নদীর খননকাজের অনিয়মের প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, গোপালপুর পৌরসভার উত্তর ও দক্ষিণাংশে শুষ্ক মৌসুম সঠিক মাপে নদীর খননকাজ শেষ করেছে পানি উন্নয়ন বোর্ড। কিন্তু একটি স্বার্থান্বেষী মহলের ইঙ্গিতে পৌরশহরের নন্দনপুর হতে গোপালপুর বাজার পর্যন্ত নদীর দুইপাশ দখলমুক্তসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ না করে সরু খালের ন্যায় পানির মধ্যেই নদীর খনন কাজ করা হচ্ছে।

বক্তারা এই অংশটুকু শুষ্ক মৌসুমে ম্যাপানুযায়ী সঠিক মাপে খনন কাজ সস্পন্ন করে বৈরাণ নদীর হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে জোর দাবী জানান। তাদের এদাবী না মানা হলে পরবর্তীতে কঠোর আন্দোলনের হুশিয়ার ব্যক্ত করেন বক্তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন, গোপালপুর কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি নূর নবী সোহাগ, পৌরবাসীর পক্ষে মো. হাবিব, সুজন, আতিকুর রহমান সুজন, মুকুল হোসেন প্রমূখ।

টাঙ্গাইল নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে