
জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা।। আশুগঞ্জে জাতির পিতা শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ-১৭) অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন আশুগঞ্জের আয়োজনে আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার বিকেলে (২৯শে মে হতে ৩১ শে মে পর্যন্ত) অনুষ্ঠিত উক্ত টুর্নামেন্টে ৫’টি দল অংশগ্রহণ করে তিন পর্বের খেলা শেষে দুটি দল ফাইনালে পৌঁছতে সক্ষম হয়। তারা হলেন উপজেলার চরচারতলা ও আশুগঞ্জ সদর। উক্ত জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অরবিন্দ বিশ্বাস বাপ্পী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোাঃ হানিফ মুন্সি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ, আশুগঞ্জ ফুটবল এসোসিয়েশনের সভাপতি এনামুল হক,আশুগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু ও আশুগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহীন সিকদার। এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন চরচারতলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, মহিলা সদস্য নাছিমা বেগম, মোশাররফ মুন্সী, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা জয়নাল আবেদীন, আশুগঞ্জ সদর ইউনিয়নের মেম্বার হেলাল উদ্দিন, হাজী আব্দুল জলিল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হুমায়ুন কবির প্রমুখ। ৬০ মিনিটের এ খেলায় বিরতির পর দুই মিনিটের মাথায় অর্থাৎ খেলার ৩২ মিনিটের সময় চরচারতলা ইউনিয়ন এর পক্ষে গোাল করেন শিহাব। এরপর উভয় দলের খেলোয়াড়রা আক্রমণ চালালে ও নির্ধারিত সময়ে আর কোন গোল করতে পারিনী। ফলে চরচারতলা ইউনিয়ন আশুগঞ্জ সদর ইউনিয়নকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে আমন্ত্রিত অতিথি বৃন্দ চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে ট্রফি তুলে দেন। উক্ত ফুটবল খেলায় চরচারতলা ইউনিয়ন দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ শান্ত ও আশুগঞ্জ সদরের অধিনায়কের দায়িত্বে ছিলেন বায়েজিদ মোস্তফা।খেলায় রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন রাকিব। সহযোগী হিসেবে ছিলেন রাসেল ও আহাদ। উভয় দলে ১১ জন করে খেলোয়াড় অংশগ্রহণ করেন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























