আব্দুর রউফ পাভেল, নওগাঁ প্রতিনিধি।। নওগাঁয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মেধাবী ফুটবল খেলোয়ারদের খুজে বের করে আনার প্রত্যয় নিয়ে সারা দেশে উপজেলা পর্যায়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।
শুক্রবার (২৮মে) সকালে জেলা স্টেডিয়ামে সদর উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌর সভা দলের অংশগ্রহণে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক। এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিন, জেলা ক্রীড়া কর্মকর্তা আবু জাফর মাহমুদুজ্জামান, জেলা ফুটবল এ্যাসোসিয়েনের সভাপতি মামুনুর রশিদ মামুন প্রমুখ। সদর উপজেলার আয়োজনে এবং যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।
উদ্বোধনী খেলায় চুন্ডিপুর ইউনিয়ন পরিষদ ট্রাইবেকারে ৩-১ গোলে বক্তারপুর ইউনিয়ন পরিষদকে হারিয়ে বিজয়ী হয়। এছাড়াও দিনের অন্য সময়ে আরো ৩টি খেলা অনুষ্ঠিত হয়। আগামী ৩১ মে টুর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে।
নওগাঁ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























