
জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।। বস্তুনিষ্ট ও ইতিবাচক সাংবাদিকতায় বিশ্বাস করে আনন্দঘন পরিবেশে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ প্রেসক্লাবের ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। রোববার সন্ধ্যায় আশুগঞ্জ প্রেসক্লাবের নাছির আহমেদ সম্মেলন কক্ষে প্রতিষ্টাবার্ষিকী পালন করেন সংবাদকর্মীরা। এসময় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। করোনা ভাইরাসের প্রকোপের কারনে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়।
আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন, ক্লাবের সাবেক সভাপতি ও আশুগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মো. আক্তারুজ্জামান রঞ্জন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল মামুন, সাবেক সাধারণ সম্পদক সাদেকুল ইসলাম সাচ্চু, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আবু আব্দুল্লাহ। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আশুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক ইসহাক সুমন, অর্থ সম্পাদক নিতাই চন্দ্র ভৌমিক, সদস্য আনোয়ার হোসেন, সহযোগী সদস্য গোলাম সারোয়ার, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সহ সভাপতি বাবুল শিকদার, সাংগঠনিক সম্পাদক তসলিম আহমেদ, একাত্তর টেলিভিশনের ভৈরব প্রতিনিধি ফললুর রহমান বাবু, আজকের পত্রিকার আশুগঞ্জ প্রতিনিধি মো. নিয়ামুল হক সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, আশুগঞ্জ প্রেসক্লাবটির যাত্রা শুরু হয় ১৯৯৫ সাল থেকে। আজ ২৩ মে এই প্রেসক্লাবটি অনেক চড়াই-উৎরাই পেরিয়ে ২৬ বছরে পদার্পণ করেছে । এ জন্য উপজেলাবাসী ও স্থানীয় প্রশাসন,ব্যবসায়ী সমাজ ছাড়া ও সকলের আন্তরিক সহযোগিতা রয়েছে। বস্তুনিষ্ট ও ইতিবাচক সাংবাদিকতায় বিশ্বাস করে আশুগঞ্জ প্রেসক্লাবের সংবাদকর্মীরা অসহায় ও নির্যাতিত মানুষের কল্যানে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























