জহির  সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। সেতুর রেলিং ভেঙ্গে লবণ বাহি একটি ট্রাক খাদে পড়ে গিয়ে এক নির্মাণ শ্রমিক নিহত ও ুট্রাকের হেলপারসহ দুইজন আহত হয়েছে। নিহত শ্রমিকের নাম মো.দুলাল মিয়া তিনি শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার টাংগার পাড়া গ্রামের মৃত সেরু মিয়ার ছেলে।আশুগঞ্জ-আখাউড়া সড়ক উন্নয়ন প্রকল্পের ঠিকাদারিশ্রমিক।শুক্রবার বিকালে ঢাকা-সিলেট মহাসড়কে আশুগঞ্জ সোনারামপুর সেতুতে এ ঘটনা ঘটে।প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা সাড়ে ছয়টায় পুলিশ ও ফায়ার সার্ভিস খাদে পড়ে যাওয়া ট্রাক ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। নিহত শ্রমিকের লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পেরন করেছে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে হাইওয়ে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,সিলেটগামী একটি ট্রাক ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর এর সেতু অতিক্রম করার সময় সেতুর রেলিং ভেঙ্গে খালে পড়ে যায়। এ সময় আশুগঞ্জ আখাউড়া চার লেন প্রকল্পের কর্মরত শ্রমিক দুলাল ট্রাকের নিচে চাপা পড়ে। খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি রেকার দিয়ে ট্রেনে তুলে ও ট্রাকের নিচে চাপা পড়া শ্রমিককে নিহত অবস্থায় উদ্ধার করে। এ সময় ট্রাকের চালক ও সহকারি আহতহন।আশুগঞ্জ থানার ওসি জাবেদ মাহমুদ,হাটি খাতা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ শাহজালাল ও আশুগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ রণজিৎ সাহা এসব বিষয় নিশ্চিত করেন।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে