আব্দুর রউফ পাভেল, নওগাঁ প্রতিনিধি।।
গাজায় ইসরায়েলী হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন কর্মসুচী পালন  করেছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ।

আজ শুক্রবার(২১’শে মে) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত নওগাঁ নওজোয়ান মাঠের সামনের প্রধান সড়কে ঘন্টাকাল ব্যাপী এই মানব বন্ধন কর্মসুচী পালন করে। মানব বন্ধন চলাকালে সংগঠনের সভাপতি এ্যাডঃ ডি,এম আব্দুল বারীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সংগঠনের উপদেষ্টা সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, সহ-সভাপতি অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, সাধারন সম্পাদক এম,এম রাসেল, যুগ্ম সম্পাদক নাইচ পারভীন, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন জুয়েল, মনোয়ার হোসেন লিটন, সুবল চন্দ্র মন্ডল বিষ্ণু কুমার দেবনাথ প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ফ্যাসিবাদী ইসরায়েলি বাহিনী রমজানের শেষার্ধে এবং ঈদুল ফিতরের দিন পবিত্র বায়তুল মোকাদ্দাসে হামলা করে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও হত্যাকান্ড চালায়। পরবর্তীতে ফিলিস্থিন এলাকায় একাধারে স্থলভাগে তান্ডবলীলা ও হত্যাকান্ড চালায়, অন্যদিকে বিমান ও রকেট হামলা করে বহু ঘর বাড়ি ধ্বংস করে যাচ্ছে। নৃশংস ইসরায়েলি বাহিনীর আক্রমণে এ পর্যন্ড ১০০ শিশু ও নারী-পুরুষসহ দুই শতাধিক ফিলিস্থিনি নাগরিককে হত্যা করা হয়েছে। ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় মসজিদ, হাসপাতাল ও মিডিয়া ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস হয়ে গেছে। অনবরত হত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়ে বিশ্ব মানবতাকে ধ্বংস করেছে। ধ্বংসযজ্ঞ বন্ধ করে ইসরাইল এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ব নেতাদের আহব্বান জানানো হয়। মানব বন্ধনে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

নওগাঁ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে