
জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। স্বাস্থ্য বিভাগ নিজেদের দুর্নীতিকে ঢাকতেই সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে অমানবিক নির্যাতন করেছে এবং তাকে মিথ্যা ও হয়রানীমুলক মামলা দিয়ে হয়রানি করছে বলে দাবি করছেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা।
সচিবালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে নির্যাতনের প্রতিবাদে এবং তার নিঃশর্ত মুক্তি, জেবুন্নেছাসহ স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবের অপসারণের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এই দাবি করেছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ প্রেসক্লাব। বৃহস্পতিবার(২০’শে মে) সকালে আশুগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে ঢাকা-সিলেট মহাসড়কের গোলচত্বরে জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকদের অংশগ্রহনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন,আশগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল মামুন, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবু আব্দুল্লাহ, আশুগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মো. আক্তারুজ্জামান রঞ্জন,আশুগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু, আশুগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সহ সভাপতি বাবুল শিকদার, আশুগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সদস্য এবং বিডি টাইমস নিউজ এর জেলা প্রতিনিধি ও দেশকালের আশুগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক জহির সিকদার, এ সময় বক্তারা বলেন, স্বাস্থ্য বিভাগ নিজেদের দুর্নীতিকে ঢাকতেই অন্যায়ভাবে সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে অমানবিক নির্যাতন চালিয়েছে এবং তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। মানববন্ধনে বক্তারা অবিলম্বে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবী জানান এবং স্বাস্থ্য বিভাগে কর্মরত জেবুন্নেছাসহ স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবের অপসারণের জন্য ও সরকারের প্রতি জোর দাবী জানান এবং দোষীদের কে আইনের আওতায় আনার ও দাবী জানান।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























