
আব্দুর রউফ পাভেল,, নওগাঁ প্রতিনিধি।। সুস্থ থাকার প্রত্যায় নিয়ে নওগাঁর স্থানীয় উন্নয়ন সংস্থা মৌসুমীর আয়োজনে হাঁটা অনুষ্ঠিত হয়েছে। কর্মব্যস্ত জীবননে আজ প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ। সব কাজ, সময় মেপে করতে হয়। এত ব্যস্ততায় আমরা অনেকেই সহজ অথচ উপকারী কসরত হাঁটতে ভুলে যাই।
বিশেষজ্ঞরা বলেন, দিনে আধ ঘণ্টা হাটলে মানসিক চাপ হালকা হয়, হৃদপিন্ডে রক্ত চলাচল বৃদ্ধি পায়, রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, শরীরে অক্সিজেন চলাচল বৃদ্ধি পায়, শরীর ফিট থাকে, কোমর ও পিঠের ব্যথা দূর হয়। তাই স্থানীয় উন্নয়ন সংস্থা মৌসুমী তাদের সকল কর্মকর্তা ও কর্মচারীদের সুস্থ রাখতে শুক্রবার(২২’শে মে) ভোরে মৌসুমীর উকিলপাড়াস্থ প্রধান কার্যালয় থেকে মিরাট বারোমাসি ব্রিজ পর্যন্ত হাঁটার আয়োজন করে। প্রতিষ্ঠানের পরিচালক জনাব এরফান আলী বলেন, খুব কম মানুষই আছেন যারা নিয়মিত হাঁটেন। হাঁটার আছে অনেক উপকারিতা।
হাঁটার ফলে মানুষের চিন্তার সৃজনশীলতা বৃদ্ধি পায়, মেজাজ ভালো থাকে, শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ সুরক্ষিত থাকে, হজমে সাহায্য করে তাই আমাদের এই হাঁটার আয়োজন। প্রতিষ্ঠানের উপ-প্রধান নির্বাহী জনাব গৌতম কুমার ঘোষ বলেন, সুস্থতায় হাঁটার কোন বিকল্প নেই। হাঁটলে শরীরের প্রতিটি কোষে অক্সিজেন পৌঁছায়। ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। অসুখে পড়ার ঝুঁকি কমে। তিনি আরো বলেন, স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন নিয়ম করে অন্তত ৩০ মিনিট হাঁটলে শরীরের অনেক উপকার হয়। যারা নিয়মিত হাঁটেন তাদের হার্টের অসুখ ও স্ট্রোকের ঝুঁকি অনেকাংশে কমে যায়। হাঁটলে হৃদপিন্ডসহ শরীরের বিভিন্ন অঙ্গে বিশুদ্ধ রক্ত সঞ্চালন হয়। ফলে প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ সুস্থ ও সচল থাকে। নিয়মিত হাঁটার অভ্যাস থাকলে উচ্চ রক্তচাপ জনিত সমস্যা কমতে পারে ২৭’শতাংশ পর্যন্ত। হাঁটার সময় শরীরের ক্ষতিকর কোলেস্টরেল কমে যায়। পাশা পাশি ভালো কোলেস্টেরেল মাত্রা বেড়ে যায়। এছাড়া রক্তে চিনির মাত্রা স্বাভাবিক রাখতে ও স্থূলতার ঝুঁকি কমাতে নিয়মিত হাঁটা দরকার। ওজন নিয়ন্ত্রণে হাঁটার কোন বিকল্প নেই। হাঁটার ফলে শরীরে মাংসপেশী শিথিল হয়। এতে মন সতেজ হয়। আর দল বেঁধে হাঁটার সময় আনন্দের মুহূর্ত ভাগাভাগি করা যায়। এতে মানসিক চাপও অনেকটা কমে। তাই আমরা আমাদের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের সুস্থ রাখতে নিয়মিত হাঁটার আয়োজ করে থাকি। আগামীতেও দল বেঁধে হাঁটার আয়োজন অব্যহত থাকবে বলে জানান তিনি।
প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী হোসেন শহীদ ইকবাল (রানা) বলেন, ভালো থাকার জন্য নিয়মিত একটু হলেও শারীরিক পরিশ্রম জরুরি। হাঁটা এমন একটা উপায়, যার মাধ্যমে কষ্টসাধ্য পরিশ্রম ছাড়াই সহজে সুস্থ থাকা যায়। বর্তমান সময়ে নিয়মিত শরীর চর্চা করার সময় ও সুযোগ ব্যস্ততার জীবনে অনেকেরই থাকে না। কিন্তু ভালো থাকার জন্য নিয়মিত একটু হলেও শারীরিক পরিশ্রম জরুরি। হাঁটা এমন একটা উপায়, যার মাধ্যমে কষ্টসাধ্য পরিশ্রম ছাড়াই সহজেই সুস্থ থাকা যায়। তাই মৌসুমীর কর্মকর্তা ও কর্মচারীদের মানুষিক চাপ ও সুস্থ রাখতে হাাঁটার এই আয়োজন।

নওগাঁ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























