
মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধি।। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপির পক্ষ হতে জেলা ছাত্রলীগের আয়োজনে ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অসহায় মানুষের মাঝে এসকল মুরগি ও খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাধন।
এসময় জেলা ছাত্রলীগের সভাপতি বাঁধন বলেন, বাংলাদেশ ছাত্রলীগ সব সময় মানব কল্যাণে কাজ করে যাচ্ছে। করোনা কালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপির নেতৃত্বে মেহেরপুর জেলা ছাত্রলীগ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে । এরই ধারাবাহিকতায় সামনে ঈদের আনন্দ ভাগাভাগি করতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী উপহার মুরগি, তেল, ডিম, সেমাই, দুধ, চিনি, সাবান, মাস্ক হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। আগামীতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর নির্দেশনায় জেলা ছাত্রলীগ মানুষের মাঝে কাজ করে যাবে।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আদিব হোসেন আসিফের সঞ্চালনায় জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক ইব্রাহিম, উপক্রীড়া সম্পাদক এজাজ, সহ-সম্পাদক শামিম,সহ সম্পাদক শামিম,সহ-সম্পাদক রকি সাংস্কৃতিক সম্পাদিকে অমি পারভিন, গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিকসহ জেলা ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মেহেরপুর নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























