জহির  সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা।। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার এক প্রবাসীর পরিবার ‘অভুক্ত’ থাকা নিয়ে সংবাদপত্রে রিপোর্ট প্রকাশিত হলে তাদের সাহায্যার্থে অনেকেই এগিয়ে আসেন।আর এবার এদের পাশে দাঁড়িয়েছেন খোদ বসুন্ধরা গ্রুপ।

মঙ্গলবার সকালে পৌর এলাকার রাধানগরে কালের কন্ঠ শুভ সংঘের সহযোগিতায় প্রবাসী পরিবারসহ অসহায়দের মাঝে খাদ্য সহায়তা তুলে দেয়া হয়। এসব খাদ্য সহায়তার মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবন সেমাই,চিনি, লবন ইত্যাদি। পত্রিকা হকার, গৃহকর্মী, দিনমজুর সহ হতদরিদ্রদের মাঝে এসব সহায়তা প্রদান করা হয়। এ সময় আখাউড়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মো. নুরুন্নবী ভূঁইয়া, সাবেক সাধারন সম্পাদক কাজী মিনহাজুল আবেদীন হান্নান, সাবেক সহ-সভাপতি কাজী মফিকুলইসলাম সুহিন,  সহ-সভাপতি জুটন বনিক,  টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সাইফুল ইসলাম, সাংবাদিক মোঃ ফজলে রাব্বী, সাংবাদিক আশীষ সাহা, ব্যবসায়ী মোঃইয়াছিন চৌধুরী, মোঃমামুন আল ফয়সল প্রমুখ উপস্থিত ছিলেন।

কালের কণ্ঠের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু উক্ত খাদ্য সহায়তা কাজের সমন্বয় করেন। সাংবাদিক’সহ উপকার ভোগীরা উক্ত উদ্যোগের ভূয়সী  প্রশংসা করেন এবং  পাশাপাশি বসুন্ধরা গ্রুপ ও কালের কণ্ঠের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে