আব্দুর রউফ পাভেল, নওগাঁ প্রতিনিধি।। ঈদের আনন্দ তো শিশুদের জন্যই। কিন্তু আমাদের চারপাশে এমন অনেক সুবিধাবঞ্চিত শিশু আছে যাদের ঈদ কাটে জরাজীর্ণ পুরাতন পোশাকে। এসব শিশুদের কাছে প্রতিবছরের মতো এবারও ঈদের উপহার পৌঁছে দিয়েছে নওগাঁয় মুক্ত পাঠশালা।

নওগাঁর কাদোয়াই অবস্থিত মুক্ত পাঠশালার উদ্যোগে ৬০ জন শিশুর মাঝে ঈদের উপহার সামগ্রী তুলে দেন মুক্ত পাঠশালার পরিচলিক মুন্নি ও কাইউম। এসময় উপস্থিত ছিলেন, সিদ্দিকুর রহমান, এম.এম রাসেল, মনোয়ার হোসেন লিটন, স্থানীয় সংগঠন একুশের পরিষদের সদস্যরা ছাড়াও গন্যমান্য ব্যক্তিরা।

নওগাঁ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে