জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা।।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক খাদ্য সহায়তা পৌঁছে দিলেন জেলা প্রশাসক হায়াদ-উদ-দৌলা খাঁন। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা প্রশাসনের মাঠ প্রাঙ্গণে নিরাপদ দূরত্ব বজায় ও স্বাস্থ্য বিধি পালনের মাধ্যমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অরবিন্দ বিশ্বাস বাপ্পী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত খাদ্য সহায়তা দুস্থ ও অসহায় ১০০০’পরিবারের মাঝে বিতরণ করেন জেলা প্রশাসক। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোাঃ হানিফ মুন্সি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট সাংবাদিক সেলিম পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা।

এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক আল মামুন, সাংবাদিক আক্তারুজ্জামান রঞ্জন, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা(তথ্য আপা) শারমিন আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মাবুদ, উপজেলা সমবায় কর্মকর্তা রুবিনা আক্তার, প্রশাসনিক কর্মকর্তা জয়নাল আহমেদ, উপজেলা আনসার ও ভিডিবি কর্মকর্তা মোঃ হানিফ খাদেম ছাড়া ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে