মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধি।।
মেহেরপুর সদর উপজেলা পিরোজপুর ইউনিয়ন এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার নগদ অর্থ প্রদান করেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ বাবলু বিশ্বাস।

পিরোজপুর ইউনিয়ন পরিষদের সকল অসহায় ও দরিদ্র এবং দুঃস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার প্রদান করা হয়। এসময় পিরোজপুর ইউনিয়নের ১ হাজার ৯ জনকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার প্রদান করাা হয়। এ সময় ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস বলেন, বর্তমান করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গ্রাম গঞ্জের খেটে খাওয়া মানুষেরা অসহায় হয়ে পড়েছে। মাননীয় দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় মানুষের পাশে সব সময় ছিলেন এবং আছেন। এসকল অসহায় ও দুস্থ মানুষের জন্য ঈদুল ফিতর উপলক্ষে নগদ অর্থ প্রদান করেছেন। আমাদের ইউনিয়ন পরিষদের মেম্বারদের সাথে নিয়ে যারা অসহায় দুস্থ পরিবার রয়েছে তাদেরকে বাছাই করে এই অর্থ প্রদান করা হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য হিমাদুল ইসলাম, সচিব এরশাদ আলী’সহ পরিষদের সকল সদস্যরা।

মেহেরপুর নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে