জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। লকডাউনের কারণে বেকার ছিলেন বেশ কিছুদিন ছোট্ট শিশু লামিয়ার বাবা। লামিয়ার বায়না ছিল বাবার প্রতি ঈদে নতুন পোষাক কিনে দেওয়ার। ঈদের পোশাক কেনা তো দূরের কথা খাওয়া-দাওয়ারই নিশ্চয়তা ছিলো না। তবে লামিয়ার পোশাক কেনার সেই বায়না পূরণ হয়েছে।
লামিয়ার মুখে হাসি ফুটিয়েছে “হাসিমুখ” নামে একটি সংগঠনের মাধ্যমে। উক্ত সংগঠনটি ছিন্নমূল ১০০’শিশুকে ঈদ উপলক্ষে নতুন জামা কিনে দিয়েছে। সংগঠনের সবাই কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থী। তাদের সমন্বয়ে গঠিত সামাজিক এই সংগঠন। নতুন জামা পেয়ে শিশুরা উচ্ছ্বাস প্রকাশ করে।
শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর-এ-আলম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের আহবায়ক তাকজিল খলিফা কাজল। এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল, তুলাই শিমুল উচ্চ প্রধান শিক্ষক আবুল হাসান, পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মো. সিরাজুল ইসলাম এমরান। সঞ্চালনায় ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু। এ সময় সংগঠনের সভাপতি জাবেদুল ইসলাম, সাধারণ সম্পাদক আকাশ বাসফোর, সাংগঠনিক সম্পাদক তানভীর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক (২) হাসান মাহমুদ পারভেজ ও নারী বিষয়ক সম্পাদক সাদেকা খাতুন চাঁদরিন প্রমুখ উপস্থিত ছিলেন।
সংগঠনের সদস্যরা শিশুদের বাড়ি বাড়ি গিয়ে পোশাকের মাপ নিয়ে কিনে দেন।সংগঠনের সভাপতি জাবেদুল ইসলাম ও সাধারন সম্পাদক আকাস বাসফোর বলেন, বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নত আখাউড়া উপজেলার শিক্ষার্থীদের নিয়ে ২০১৪ সালে ‘হাসিমুখ’ সংগঠনটি গঠন করা হয়। ছাত্রছাত্রীদের হাতখরচের টাকা বাঁচিয়ে মানুষের মুখে হাসি ফুটাতে বিভিন্ন সেবা মূলক কাজ করছি।
ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























