লক্ষ্মীপুর সংবাদদাতা।। লক্ষ্মীপুরের রায়পুরে মানবিক যুবলীগের উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। রবিবার বিকালে কেরোয়া ইউনিয়নে ৪ শতাধিক দুস্থদের মাঝে এ ঈদ উপহার বিতরণ করা হয়েছে। জেলা যুবলীগের সাবেক যুগ্ন-আহবায়ক বায়োজিদ ভূইয়ার ব্যাক্তিগত উদ্যোগে এই ঈদ উপহার বিতরণের আয়োজন করা হয়েছে।
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নূর উদ্দিন চৌধুরী নয়ন প্রধান অতিথি হিসাবে ঈদ উপহার বিতরন করেন। এ সময় উপস্থিত ছিলেন রায়পুড উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ইসমাইল হোসেন খোকন, পৌর আওয়ামীলীগের আহবায়ক জামশেদ কবির বাকি বিল্লাহ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজম বাবর, সাবেক সভাপতি মাহমুদুন্নবী সোহেল সভাপতুত্ব করেন সাঈদিল বাকিন ভূইয়া।
লক্ষ্মীপুর নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























