
জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা।। মানুষ মানুষের জন্যে’ স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সাংবাদিকদের সংঘঠন সরাইল প্রেসক্লাব কর্তৃক অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সরাইল বালিকা বিদ্যালয়ের মাঠে এক অনুষ্টানের আয়োজনের মধ্য দিয়ে সরাইল উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় শতাধিক করোনা র্দুযোগ কর্মহীন অসহায় প্রতিবন্ধী, নারী-পুরুষ ও শিশুদের পরিবারের মাঝে উক্ত ঈদ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্টানে কোরআন তেলাওয়াত করেন কারী মো. জামাল উদ্দিন।
সরাইল প্রেসক্লাবের সভাপতি মো. আয়ুব খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ এড. জিয়াউল হক মৃধা এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , উপজেলা ভাইস চেয়ারম্যান আবু হানিফ মিয়া, সরাইল সরকারি কলেজেরে অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, প্রেসক্লাবের লাইফ মেম্বার এড. সৈয়দ তানবির হোসেন কাউসার, মো. ফয়সাল আহমেদ মৃধা দুলাল, ব্যবসায়ী মো. শফিকুল ইসলাস সেলু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মাহাবুব খান বাবুল, সহসভাপতি মো. মুছা, সহসাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান ইউছুফ, সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম মিয়া, দফতর সম্পাদক মোহাম্মদ মাসুদ, সাংবাদিক দিপক দেবনাথ প্রমূখ।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, সরাইল প্রেসক্লাবের এমন মহৎ কাজের প্রশংসা করে বলেন, মহামারির সময়ে সমাজের অসহায়দের পাশে দাঁড়ালে সরকারও উপকৃত হয়। সরাইল প্রেসক্লাবের সাংবাদিকরা শুধু দেশ জাতির স্বার্থে সাংবাদিকতাই করে না এর বাহিরে তারা অনেক গুরূত্বপূর্ণ মানবিক কাজও করে থাকেন। জাতির ক্রান্তিকালে তারা দায়িত্বও কাঁধে তুলে নেন। এই অনুষ্ঠানের মাধ্যমে সরাইল প্রেসক্লাব তা প্রমাণ করেছে।ভবিষ্যতেও সরাইল প্রেসক্লাবের এই কর্মসূচি নিয়মিত চলমান রাখার আহবান জানান তিনি।অনুষ্টান পরিচালনা করেন প্রেসক্লাবের সাহিত্য সম্পাদক মো. জহিরুল ইসলাম রিপন।
ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























