জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।।
সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সরকারি ভাবে চাল সংগ্রহ শুরু হয়েছে। এ উপলক্ষে আশুগঞ্জ এলএসডি গুডাউন প্রাঙ্গনে শনিবার সকাল ১১’টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আশুগঞ্জ খাদ্য অধিদপ্তর ও খাদ্য মন্ত্রনালয়ের ঊদ্যোগে আয়োজিত উক্ত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রনালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী জনাব সাধন চন্দ্র মজুমদার এম,পি কর্তৃক ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সারাদেশে অভ্যন্তরীন বোরো চাল সংগ্রহ ২০২১এর শুভ উদ্বোধন ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক জনাব হায়াত উদ দৌলা খান।

জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোাঃ হানিফ মুন্সি, আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অরবিন্দ বিশ্বাস বাপ্পী’,আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাভেদ মাহমুদ। এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা শিল্প ও বনিক সমিতির সভাপতি গোলাম হোসেন ইপটি, জেলা চাতাল কল মালিক সমিতির সভাপতি বাবুল আহমেদ, আশুগঞ্জ উপজেলা চাতালকল মালিক সমিতির সাধারন সম্পাদক হাজি হেলাল সিকদার,চাল ব্যবসায়ী আওলাদ হোসেন, মামুন ছাড়াও চাতালকল মালিক সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।

উল্লেখ্য যে, এ বছর ব্রাহ্মণবাড়িয়া জেলায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩১ হাজার ৩’শ মেট্রিক টন। তন্মধ্যে শুধুমাত্র আশুগঞ্জ খাদ্য গুদাম থেকে ২৭ হাজার মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে