প্রীতম মজুমদার, কুষ্টিয়া।। “এসো মানবতার সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়া পৌর এলাকার কালিশংকরপুরে শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদের উপহার বিতরণ করা হয়। শনিবার সকালে কালিশংকরপুর মধ্য পাড়ায় ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল মালেক, সাধারণ সম্পাদক ও সাবেক কাউস্নিলর মোঃ পিয়ার আলী জোমারত, বিশিষ্ট সমাজসেবক মোঃ শরিফুল আলম সিদ্দিক কচি, এ্যাড. আতিয়ার রহমান, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মনিরুজ্জামান মোস্তাক, কলেজ শিক্ষক গোপা সরকার, ব্যাংক কর্মকর্তা বিল্পব মৈত্র, ধনেশ বিশ্বাস, কালিশংকরপুর পূজা মন্দিরের সভাপতি সুব্রত কুমার ঘোষ, সুজিত ঘোষ প্রমুখ।

অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন বিশ্বজিৎ ঘোষ ও প্রিতম মজুমদার। এবিষয়ে জানতে চাইলে বিশ্বজিৎ বলেন আমরা মানবতার কল্যাণে কাজ করতে চাই। সবাই যেন আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পারে সেই লক্ষেই আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা। আয়োজনে সার্বিক সহায়তা করেন আদিত্য, রুদ্র, বাধন, লিখন, অয়ন, কিশোর কান্ত প্রমুখ।

কুষ্টিয়া নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে