
জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। বৃহত্তর কুমিল্লা অঞ্চল মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় আশুগঞ্জে নিবন্ধিত ৮০ জন জেলে পরিবারের মাঝে বিকল্প আয়বর্ধক হিসেবে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার(৬’ই মে) দুপুরে আশুগঞ্জ উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বরে আনুষ্ঠানিকভাবে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়। আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার অরবিন্দ বিশ্বাস বাপ্পীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসার রওনক জাহান ও সহকারী মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান প্রমুখ।
উপজেলা মৎস্য অফিসার রওনক জাহান বলেন, আমাদের মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে কিছু কিছু মাছ ধরতে বিধি নিষেধ থাকে। এসময় বিকল্প কর্মসংস্থানের জন্য অর্থাৎ তারা যেন একটা কিছু করে সংসার চালাতে পারে সেজন্যই মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে আমাদের এই আয়োজন। বিতরণ করা প্রত্যেকটি সেলাই মেশিনের সাথে একটি করে আয়রণ একটি চেয়ার ও প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রদান করা হচ্ছে বলে তিনি জানান।
ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























