জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ৪’হাজার সুবিধাবঞ্চিত ব্যক্তির মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা চত্বরে কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র মিসেস নায়ার কবির। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উদ্যোগে পৌর এলাকার ভিজিএফ কর্মসূচীর আওতায় তাদের এই সহায়তা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, সংবাদপত্র পরিষদের সাধারন সম্পাদক মোঃ শাহজাদা, প্যানেল মেয়র হোসনে আরা বাবুল, কাউন্সিলর মীর মোঃ শাহীন, সদর উপজেলার প্রকৌশলী মোঃ রেজাউল ইসলাম, পৌর সভার সচিব মোঃ শামসুদ্দিন, হিসাব রক্ষক গোলাম কাউসার, প্রমূখ। পরে অতিথিবৃন্দ অসহায় ও অতিদরিদ্রদের মাঝে নগদ ৪৫০ টাকা করে প্রদান করেন। এই কার্যক্রমের আওতায় পর্যায়ক্রমে পৌর এলাকার ৪’হাজার ৬২১জনের মাঝে ৪৫০ টাকা করে উপহার হিসেবে দেয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে