কে এম মিঠু, টাঙ্গাইল প্রতিনিধি।। 
মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউনে বন্ধ থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা হিসেবে টাঙ্গাইলের গোপালপুরে গণপরিবহনের শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে গোপালপুর সরকারি কলেজ মাঠে ৪১৯’জন শ্রমিকের মাঝে জনপ্রতি ১৫’কেজি করে চাল বিতরণ করেন, স্থানীয় সাংসদ ছোট মনির।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ মল্লিক, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা, থানা অফিসার ইনচার্জ মোশারফ হোসেন, উপজেলা আওয়ামীলীগ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, আশরাফুল হক আজাদ প্রমুখ।

টাঙ্গাইল নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে