
আব্দুর রউফ পাভেল, নওগাঁ প্রতিনিধি।। নওগাঁয় পবিত্র ১২তম রমজানে তিন শতাধিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে নিজ উদ্যোগে ইফতার সামগ্রী দিলেন নওগাঁ জেলার যুবলীগের সাধারন সম্পাদক বিমান কুমার রায়।
আজ রবিবার সন্ধ্যায় নওগাঁ শহরের কালিতলায় ইফতারী সামগ্রী বিতরণ করা হয়। যুবলীগের সাধারন সম্পাদক বিমান বলেন, রোজাদারদের এক আনন্দের মূহুর্ত ইফতার। আমি আমার সাধ্যমত সব সময় রোজাদারদের পাশে থাকার চেষ্টা করি। তিনি আরো বলেন, করোনা আক্রান্ত এ কঠিন সময়ে অসহায় মানুষের পাশে দাড়ানো এখনই সময়।
দেশব্যাপী চলমান এ স্থবিরতায় কর্মহীন হয়ে পড়া মানুষগুলো হঠাৎ অসহায় হয়ে পড়েছে। কিছু মানুষের এমন অবস্থা চক্ষু লজ্জায় অন্যের কাছে সাহায্য চাইতেও পাড়ছে না। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি আমরা যারা সামর্থবান তারা দলমত নির্বিশেষে যার যার সাধ্য অনুযায়ী অসহায়দের পাশে দাঁড়াই। আমি যুবলীগের একজন কর্মী হিসেবে অতীতেও সকল বিপর্যয়ে মানুষের পাশে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো। এ সময় আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নওগাঁ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























