মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধি।। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলা করার লক্ষ্যে আত্মমানবতার সেবায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নির্দেশনায় মেহেরপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কোভিড -১৯ রোগীদের যেকোনো প্রয়োজনে ফ্রী অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা করেছে। যেকোন প্রয়োজনে এই চারটি নাম্বারে সবসময় যোগাযোগ করা যাবে রাতদিন ২৪’ঘন্টা।

শনিবার দুপুর ১২’টার দিকে মেহেরপুর হাসপাতাল প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপির সার্বিক সহযোগিতায় কোভিড-১৯ রোগী জন্য ফ্রী অ্যাম্বুলেন্স সার্ভিস চালুর উদ্বোধন করা হয়। ফ্রী অ্যাম্বুলেন্স সার্ভিস চালুর উদ্বোধন করেন জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক ও চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল।

জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সানোয়ার হোসেন, শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইবনে মামুন প্রমূখ। জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরিফুল এনাম বকুল বলেন, মেহেরপুর জেলার সকল করোনা রোগীদের বাড়ি থেকে হাসপাতাল হাসপাতাল থেকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য ফ্রী এম্বুলেন্স সার্ভিস চালু করা হয়েছে। আপনাদের ২৪ ঘন্টা সেবা দিতে আমরা সকল সময় প্রস্তুত।

আপনাদের প্রয়োজনে নিচের নাম্বারগুলোতে যোগাযোগ করুন।
আরিফুল এনাম বকুল ০১৭১২২৬১৮১১
মতিউর রহমান মতিন ০১৯২৫৩৩২০১৭
কামাল হোসেন জুয়েল ০১৭১৬১৪২০৯৮
ইবনে মামুন ০১৭১৫৫৬৩৩০৩
আরিফ৷ ০১৭২১৫৮৫০৬৩

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে