আলমগীর কবির, সিরাজগঞ্জ সংবাদদাতা।। দ্বিতীয় ধাপে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত চলমান লকডাউনে বিধিনিষেধ মেনে না চলায় ২৭’টি মামলায় সিরাজগঞ্জে ৩৩’জনকে বিভিন্ন পরিমাণে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার(২৩’শে এপ্রিল) সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের করোনা সেলের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকাল থেকে রাত পর্যন্ত জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মোট পাঁচটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

এসব অভিযানে মাস্ক না পরা, লকডাউন উপেক্ষা করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা, কারণ ছাড়া বাইরে বের হয়ে জটলা পাকানোসহ বিভিন্ন অপরাধে ২৭টি মামলা করা হয়েছে। এসব মামলায় ৩৩জনকে বিভিন্ন পরিমাণে মোট ৮৪ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে।

সিরাজগঞ্জ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে