সিমাগো ইনস্টিটিউশনস র‍্যাঙ্কিং ২০২১’র তালিকায় বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে প্রথম স্থান অধিকার করেছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)।

গবেষণা, উদ্ভাবন এবং সামাজিক প্রভাব- এই তিনটি বিষয়ের উপর ভিত্তি করে সিমাগো ইনস্টিটিউশনস র‍্যাঙ্কিং’র তালিকাতে সবার উপরে দেশের শীর্ষস্থানীয় এই বিশ্ববিদ্যালয়টি জায়গা করে নিয়েছে। এই তালিকায় দেশের সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আইইউবি’র অবস্থান দশম।

স্পেন ভিত্তিক সিমাগো ইনস্টিটিউশনস র‍্যাঙ্কিং হলো আন্তর্জাতিক র‍্যাঙ্কিং প্রতিষ্ঠান যেখান থেকে সিমাগো ল্যাব ও বিশ্বের বৃহত্তম বৈজ্ঞানিক প্রকাশক, এলসেভিয়ারের মালিকানাধীন স্কপাস বিজ্ঞান গবেষণায় অবদানের জন্য প্রতি বছর শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের র‍্যাঙ্কিং প্রকাশ করা হয়ে থাকে। প্রতিষ্ঠানটি ২০০৯’সাল থেকে তাদের র‍্যাঙ্কিং প্রকাশ করে আসছে। ২০২১’সালে সারা বিশ্ব থেকে ৭৫৫৩টি শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান এই তালিকায় জায়গা পেয়েছে।

স্কপাস ডাটাবেইজে কমপক্ষে ১০০’টি গবেষণা প্রকাশিত হয়েছে এমন সব প্রতিষ্ঠানকেই এই র‍্যাঙ্কিং’র বিবেচনায় নেয়া হয়েছে। ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) ইতিহাসে এটিকে একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখা হচ্ছে, যা আইইউ’বি পরিবারকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে। ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)দেশের একটি স্বতন্ত্র, অলাভজনক ও শিক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠান হিসেবে সুনামের সাথে নিজেদের শিক্ষা ব্যবস্থাকে পরিচালনা করছে।

ক্যাম্পাস ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে