
মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধি।। মেহেরপুর জেলা যুবলীগের উদ্যোগে মাস্ক হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন।
শনিবার বিকেলে পৌর কমিিউনিট সেন্টারের সামনে জনসাধারণের মাঝে করোনা সচেতনতা সৃষ্টির লক্ষে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন। করোনা মহামারীর ক্ষতির হাত থেকে গণসচেতনতায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন জেলা যুবলীগ।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য জাকিরুল ইসলাম জাকির, জেলা যুগ্ম যুবলীগের আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান, সদস্য সাজেদুর রহমান সাজু, ইয়ানুস আলী, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, শহর ছাত্রলীগের সভাপতি আরিফ হোসেন সহ যুবলীগের নেতাকর্মীরা।

মেহেরপুর নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























