সাইফুল স্বপন, লক্ষ্মীপুর স্টাফ রিপোর্টার।। করোনা মহামারীর দ্বিতীয় ডেউ সামাল দিতে সারাদেশের ন্যায় লক্ষ্মীপুরেও চলছে কঠোন বিধিনিষেধ। টানা ৮’দিনের সর্বাত্বক লকডাউনে আজ ভোর ৬টা শুরু হওয়া লকডাউনে জেলার সবর্ত্র সকল ধরনের পরিবহন ও গাড়ী চলাচল বন্ধ রয়েছে। প্রশাসন থেকে নিয়মিত তদারকি ও তৎপরতা দেখা গেছে। এদিকে শহরের বিভিন্ন স্থানে দেখা যায় মানুষের উপস্তিতি অনেকটা কম প্রয়োজন ছাড়া কাউকে বের না হওয়ার আহবান।
অন্যদিকে বাজারের দোকানগুলোর সামনে মানুষের ভীড় দেখা যায়।সাধারণ মানুষের সাথে কথা বরে জানা যায় ওনারা বাজার সদাইয়ের জন্য বাহির হয়েছেন। আগের লকডাউনের তুলনায় প্রশাসন অনেকটাই কঠোর অবস্থানে দেখা যায়। শহরের বিভিন্ন স্থানে পুলিশি চৌকি লক্ষ করা যায়। এছাড়াও নিবার্হী ম্যাজিষ্ট্রেড দায়িত্ব পালন করে আসছেন,অনেককে জরিমানাও করা হয়।
জেলা পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান জানান সরকারি আদেশ অনুযায়ী প্রশাসনীয় কার্যক্রমে তারা কঠোর হচ্ছেন।সবাইকে ঘরে থাকার আহবান জানান।
লক্ষ্মীপুর নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ


























