আব্দুর রউফ পাভেল, নওগাঁ প্রতিনিধি।। সর্বাত্নক লকডাউন বাস্তবায়নে স্বাস্থ্যবিধি মানাতে ও রমজান মাস উপলক্ষে বাজার দর নিয়ন্ত্রন রাখতে নওগাঁয় শহরের বিভিন্ন কাঁচাবাজা গুলোতে ঘুরতে দেখা গেছে জেলা প্রশাসক মো: হারুন অর রশিদ।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত শহরের বালুডাঙ্গা বাসষ্ট্যান্ড, সিও অফিস, মুক্তির মোড়, বাটার মোড়, পুরাতন বাসষ্ট্যান্ড, কাঁচাবাজার ও টিসিবির পন্য বিক্রয়সহ বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করেন তিনি। এ সময় দেখা যায়, সরকার নির্ধারিত লকডাউনে যারা বিভিন্ন অযুহাতে বাড়ির বাইরে বের হচ্ছেন ও রিকশা-ভ্যান ও মোটরসাইকেল নিয়ে বের হচ্ছেন তাদেরকে বুঝিয়ে বাড়ি পাঠান তিনি। এছাড়াও কাঁচাবাজার গুলোতে লকডাউনের ভিতর স্বাস্থ্যবিধি মেনে চলাচল ও রমজান মাস উপলক্ষে যাতে কেউ অতিরিক্ত দামে জিনিসপত্র বিক্রয় করতে না পারে এ বিষয়ে মনিটরিং করেন। সবাইকে বাজার দরের মূল্যে তালিকা দোকানের সামনে ঝুলিয়ে রাখার নির্দেশ দেন।

এসময় জেলা প্রশাসক মো: হারুন অর রশিদ জানান, করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সারা দেশের ন্যায় নওগাঁতেও দ্বিতীয় দিনের মত লকডাউন চলছে। এই লকডাউন বাস্তবায়নে আমরা সকলেই মাঠে কাজ করছি এবং সকলেই আমাদের সহযোগীতা করছে। তারপরও যারা কারনে অকারনে ঘরের বাইরে বের হচ্ছে তাদেরকে আমরা বুঝিয়ে বাড়ি পাঠাচ্ছি। এবং যারা প্রয়োজনে ঘরের বাইরে বের হচ্ছে তাদেরকে অবশ্যই মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি অনুসরণের আহবান জানায়। তিনি আরো বলেন, কাঁচা বাজার গুলোতে যাতে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলাচল করে সেজন্য সবাইকে আমরা সচেতন করছি। এছাড়াও রমজান মাস উপলক্ষে এই লকডাউনের ভিতরে  কাঁচাবাজার গুলোতে যাতে কেউ জিনিসপত্রের অতিরিক্ত মূল্যে নিতে না পারে সেদিকেও আমরা নজর রাখছি ও যারা অতিরিক্ত দাম নিচ্ছে তাদের জরিমানা করা হচ্ছে।

নওগাঁ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে