আব্দুল্লাহ আল মামুন সিরাজগঞ্জ।। করোনা মহামারী দুর্যোগের কারণে যখন সমাজের নিম্ন’মধ্যবিত্ত গরীব অসহায় মানুষ মানবেতর জীবন যাপন করছে, সামাজিক আত্মসম্মানের ভয়ে সরকার বা স্থানীয়ভাবে কারও কাছে কোন ধরনের সহায়তা চাইতে পারছে না অনেক অসহায় পরিবার, তখন এমন অসহায় পরিবারের জন্য ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে সিরাজগঞ্জ জেলার পৌরঃ ১নং ওয়ার্ড মাহমুদপুর গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক কিছু তরুন যুবকেরা। তারা নিজ উদ্যোগে নিজের পরিচয় গোপন রেখে রাতের অন্ধকারে অসহায় পরিবারদের দরজায় কড়া নেড়ে খাদ্য সহায়তা দিয়ে আসছে।

পৌরঃ ১নং ওয়ার্ড মাহমুদপুর তরুন যুবকেরা জানায়, করোনা দুর্যোগের কারণে আমাদের গ্রামের অনেক অসহায় পরিবার কষ্টে জীবন যাপন করছে তারা আত্মসম্মানের ভয়ে কারো কাছে কিছু চায়তে পারছে না। এমনও অনেক পরিবার আছে যারা পূর্বে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল, প্রশাসনের প্রচেষ্টায় তারা মাদক ব্যবসা হতে বিরত হয়। তাদের পুনঃবাসন বা সাহায্য সহায়তা করার কথা থাকলেও তারা আজ পর্যন্ত কখনো কোন কিছু সহযোগিতা পায়নি। “করোনা কালে তাদের পাশে কেউ সাহায্য করেনি তাই ঐ সকল পরিবারগুলো খুব মানবতার সাথে দিন কাটাচ্ছে তাদের কথা চিন্তা করে আমাদের সমাজকে ভালো রাখার প্রচেষ্টায় এই ক্ষুদ্র উদ্যোগ”।

মাহমুদপুর তরুন যুবকেরা জানায়, “আমাদের এই উদ্যোগের মাধ্যমে সমাজে যারা বিত্তবান মানুষ আছে তারা এরকম উদ্যোগ নিলে আমাদের সমাজ কিছুটা হলেও ভালো থাকবে বলে জানান তারা”।

সিরাজগঞ্জ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে