ওমর ফয়সাল, ফটিকছড়ি (চট্টগ্রাম)।। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫০ জন শিক্ষার্থী পেয়েছে বাইসাইকেল। আজ সোমবার(১২’ই এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনােয়ার সনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদুল আরেফিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি পৌরসভার মেয়র আলহাজ্ব ইসমাইল হোসেন, সুন্দরপুর ইউপি চেয়ারম্যান মুহাম্মদ শাহনেওয়াজ, সহকারী কমিশনার (ভ‚মি) জিসান বিন মাজেদ, একাডেমিক সুপারভাইজার আকরাম হোসেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আফসার উদ্দিন চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান রুপু প্রমুখ।

জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলে ক্ষুদ্র নৃ-গােষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) শীর্ষক কর্মস‚চির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাধ্যমিক পর্যায়ে অধ্যয়নরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫০ জন ছাত্রীকে বাইসাইকেল প্রদান করা হয়েছে।

ক্যাপশন- চট্টগ্রামের ফটিকছড়িতে প্রধানমন্ত্রী কার্যালয়ের বিশেষ কর্মস‚চির আওতায় ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন খাদিজাতুল আনােয়ার সনি এমপি।

ফটিকছড়ি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে