আব্দুর রউফ পাভেল, নওগাঁ প্রতিনিধি।। নওগাঁয় মাক্স বিহীন জনসাধারণকে বিনামূল্যে পাঁচ’হাজার মাস্ক দিলেন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি। সোমবার সকালে আনন্দ বাজার-গিতাঞ্জলী শপিং কমপ্লেক্সের সামনে মাক্স বিতরণের উদ্বোধন করেন চেম্বারের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল শাহরিয়ার রাসেল।
এসময় শহরের বিভিন্ন মার্কেট ও রাস্তায় যারা মাক্স ছাড়া বের হয়েছে তাদের বিনা মূল্যে মাক্স দেওয়া হয়। এবং পরবর্তীতে যেন মাক্স ছাড়া কেউ বের না হয় সেই বিষয়ে চেম্বারের পক্ষ থেকে সচেতন করা হয়। এসময় চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রষ্ট্রির পরিচালক এম,এ খালেক, মোস্তাফিজুর রহমান রুনু চৌধূরী, চেম্বারের সচিব জিল্লুর রহমান সহ চেম্বারের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারিরা উপস্থিত ছিলেন।

নওগাঁ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ

























