নিউজ ডেস্কঃ ০৪ মার্চ’ ২০২১ইং তারিখ রবিবার বিকাল ০৪ ঘটিকার সময় কালীগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে মানব শক্তি উন্নয়ন কেন্দ্র (মাশউক) এর পরিচালিত “ইন্টিগ্রেটেড সাসটেইনেবল প্রজেক্ট ফর আর্সেনিক মিটিগেশন অফ ড্রিংকিং ওয়াটার থ্রো সনোফিল্টার ফর দি আর্সেনিক এক্সপোজড পোউর পিপুল অফ কালীগঞ্জ উপজেলা, ঝিনাইদহ ডিসট্রিক্” প্রকল্পের কালীগঞ্জ উপজেলার আর্সেনিক আক্রান্ত ও ঝুঁকিতে থাকা দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে আর্সেনিক মুক্তকরন “সনোফিল্টার” বিতরণ করা হয়।

বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সূবর্ণা রানী সাহা, উপজেলা নির্বাহী অফিসার, কালীগঞ্জ উপজেলা, ঝিনাইদহ। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ কৌশিক খান, উপজেলা সমাজসেবা অফিসার, কালীগঞ্জ উপজেলা, ঝিনাইদহ এবং সংস্থার রিজিওনাল মনিটরিং ম্যানেজার (আরএমএম) মোঃ আলমগীর হোসেন।

অনুষ্ঠান পরিচালনা করেন প্রজেক্ট ম্যানেজার মোঃ তৌহিদুল করিম। এছাড়াও উপস্থিত ছিলেন প্রকল্প এলাকার উপকারভোগী ও প্রকল্পের অন্যান্য কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।

জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে