জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে মাস ব্যাপী প্রশিক্ষণ গ্রহণ করা ১’শ যুবক-যুবতীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ে মাসব্যাপী প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদ আহামেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মোশারফ হোসেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম।

সমাপনী অনুষ্ঠানের আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে মোবাইল সার্ভিসিং এন্ড রিপেয়ারিং, ফ্রিল্যান্সিং, বিউটিফিকেশন ও পারিবারিক হাঁস-মুরগী পালন প্রশিক্ষন কোর্সে অংশ নেওয়া ১’শ যুবক-যুবতীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে