রেজা মাহমুদ,নীলফামারী জেলা প্রতিনিধি।। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনকালে সারাদেশে হামলা, ভাংচুর, নাশকতা এবং হেফাজতে ইসলামের ডাকা হরতালের প্রতিবাদে সৈয়দপুর বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুব লীগ।

বাংলাদেশ আওয়ামী যুবলীগ, সৈয়দপুর উপজেলা শাখার ডাকে বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় হতে শুরেু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ ডাঃ জিকরুল হক সড়কের মদিনা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে করা হয় প্রতিবাদ সমাবেশ। উপজেলা যুবলীগের আহবায়ক দিলনেওয়াজ খানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য বলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন, পৌর আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু, সাধারন সম্পাদক মোজাম্মেল হক।

যুব লীগ সৈয়দপুর উপজেলা কমিটির যুগ্ম-আহবায়ক আসাদুল ইসলাম আসাদের সঞ্চালনায় সমাবেশে বক্তারা বলেন, যে মুহুর্তে বাংলাদেশ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছে ঠিক সেই সময়ে কুচক্রী বিএনপি-জামাত আর উগ্র ধর্মান্ধ হেফাজতে ইসলাম দেশের বিভিন্ন স্থানে ভাংচুর, অগ্নি সংযোগ করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে। কথিত হরতালের আড়ালে এরা নাশকতা সৃষ্টির ষড়যন্ত্র করছে। বক্তারা আরও বলেন, যারা এদেশের স্বাধীনতা চায়নি তারা দেশের সাফল্যে ঈর্ষান্বিত। তারা বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করতে চায় যাতে দেশের উন্নয়নের অগ্রযাত্রা থামিয়ে দেওয়া যায়। তারা দেশ ও জনগণের কল্যাণ চায় না। এদেশের স্বাধীনতা বিরোধীরা তাই এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে।

নীলফামারী নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে