শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।
“মাস্ক পরার অভ্যাস করোনা মুক্ত বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আজ ২৬শে মার্চ শুক্রবার সকালে কুষ্টিয়ার এনএস রোড মুজিব চত্বরে ও বিকেলে বড় বাজার এলাকার বিভিন্ন স্থানে পথচারীদের মাঝে বন্ধু সংগঠনের পক্ষ থেকে করোণা সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা তৈরিতে মাক্স বিতরণ করা হয়।

মাক্স বিতরণ করেন বন্ধু সংগঠন এর কুষ্টিয়া আঞ্চলিক প্রতিনিধি মামুনুর রশিদ, আবু হায়দার নিপু, শাহীন রেজা, আশরাফুল ইসলাম টিটু, স্বপন, মিজানুর রহমান কলিন, ওবায়দুর রহমান ও হাসান। মাক্স বিতরনের সময় বন্ধু সংগঠন এর পাশে দাড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আবু হায়দার লিপুর কন্যারা। মাস্ক বিতরণ অনুষ্ঠান কে আরোও গতিশীল করতে এগিয়ে আসেন বিশিষ্ট ব্যবসায়ী ও চেম্বার অব কমার্সের সভাপতি শাকিল কাদেরী। দিনব্যাপী রিকসা চালক, ভ্যান চালক, অটো রিকশা চালক ও বিভিন্ন পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। সেই সাথে তাদেরকে করোনার ভয়াবহতা রক্ষা ও নিজেদেরকে সচেতনাতা ও অপরজনকে সচেতনতা তৈরীর জন্য সর্বোপরি মাক্স এর ব্যবহার নিশ্চিত করতে সকলকে অনুরোধ করেন বন্ধু প্রতিনিধিরা।

উল্লেখ্য, গত দুদিন আগে বন্ধু সংগঠন একটি গরিব অসহায় মহিলার মাজায় অপারেশন করে তাকে সুস্থ শরীরে বাড়িতে পাঠিয়ে দেয়া দেন।মহান স্বাধীনতা দিবসের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বন্ধু সংগঠন মাক্স বিতরণ করেন। ইতিপূর্বে উক্ত সংগঠনটি একাধিক সমাজ সেবামূলক কর্মকান্ড করেছেন। বন্ধু সংগঠনটি প্রতিষ্ঠিত হয় চার-পাঁচ মাস আগে। এই অতি অল্প সময়ের মধ্যে বন্ধু সংগঠনটি কুষ্টিয়াতে ব্যাপক সুনাম কুড়িয়েছে বলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রতিবেদককে জানিয়েছেন।

বন্ধু সংগঠনের প্রতিষ্ঠাতা প্রবাসী ডিকেন শওকত এক ভিডিও বার্তায় বলেন, আমরা সংগঠনটি তৈরি করেছি গরীব, অসহায় ও দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য। ইতিমধ্যে আমাদের কার্যক্রম ব্যাপকভাবে কুষ্টিয়ার বুকে সাড়া পেয়েছে আমরা আগামীতে আরো অসহায়দের নিয়ে কাজ করতে চাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন। অন্যদিকে প্রবাসী জয় নেহাল তিনিও এক ভিডিও বার্তায় প্রতিবেদককে বলেন, আজকের এই মাক্স বিতরণ অনুষ্ঠান টি শুধু লোক দেখানোর জন্য নয়, আমাদের সমাজ সেবামূলক কার্যক্রম দেখে অন্যান্যরাও এগিয়ে আসে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে। অতি অল্প সময়ের মধ্যে প্রতিষ্ঠানটি অনেকদূর এগিয়ে গেছে, আমি এই প্রতিষ্ঠানটি সাফল্যের স্বর্ণ শিখরে নিয়ে যাব ইনশাল্লাহ।

অন্যদিকে প্রতিষ্ঠানটি আরো দুজন প্রতিষ্ঠাতা বাদল মুস্তাফিজ ও প্রবাসী নাঈম মির্জা বলেন আমাদের প্রতিষ্ঠানটি ধরে রাখতে হলে সবাইকে একসঙ্গে এক কাতারে দাঁড়িয়ে কাজ করে যেতে হবে, আমরা সকলের কাছে সহযোগিতা কামনা করছি আগামীতে যেন আরো ভালো কাজ করতে পারি সমাজের বুকে।

কুষ্টিয়া নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে