জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অবৈধ ভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার কে এম ইয়াসির আরাফাত। বৃহস্পতিবার (২৫’শে মার্চ)সারা দিনব্যাপী অভিযান চালিয়ে বিজয়নগর উপজেলার চেংঙ্গা পাড়া গ্রামে ১টি, বুল্লা গ্রামে ২টি ড্রেজার মেশিন বিকল করে দেওয়া হয়।
অভিযানে ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু ব্যবসায়ী জব্বার মিয়াকে ৫০,০০০’টাকা অর্থদন্ডে দণ্ডিত করেন।তিনি উপজেলার বুল্লা ইউনিয়নের হরষপুর গ্রামের আব্দুস সালামের ছেলে।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০’র ধারা ৪’লংঘন করে অবৈধভাবে বালু উত্তোলন করায় মোবাইল কোর্টের মাধ্যমে তাকে অর্থদণ্ড প্রদান করেন বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার কে,এম,ইয়াসির আরাফাত। অপরদিকে উপজেলার পাহাড়পুর ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মাটি ব্যবস্থাপনা আইন ২০১০’ভংগ করায় পাহাড়পুর ইউনিয়নের আলি আহমদকে ৫০০০০/-টাকা জরিমানা করেন সহকারী কমিশনার(ভূমি) জনাব মোঃ মাহবুবুর রহমান। এ সময় অবৈধ বালু তোলার মেশিন বিকল করে দেয়া হয়।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। অভিযান পরিচালনা কালে বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার কে,এম,ইয়াসির আরাফাত এর সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুবুর রহমান এবং পুলিশ সদস্যরা।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে