নোমান চৌধুরী, চরফ্যাশন ভোলা।। বুধবার(২৪’শে মার্চ)সকাল ১১’টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ শপথ বাক্য পাঠ করান বরিশাল বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন ভোলা ও চরফ্যাশনের মেয়র ও কাউন্সিলর বৃন্দ।

বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল বলেন, “জনপ্রতিনিধিদের সমর্থন ছাড়া কোন দেশ বা সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। যেই প্রত্যাশা নিয়ে ভোলা ও চরফ্যাশন পৌরসভার জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়েছেন, সেই প্রত্যাশায় আপনারা অবিচল থাকবেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখন সময় এসেছে দেশকে পরিবর্তন করার। তাই মানুষের কল্যাণে সত্যিকারের সেবক হয়ে মেয়র-কাউন্সিলরা কাজ করবেন।

চরফ্যাশন পৌরসভার মেয়র এম মোর্শেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে ও আমার নেতা আবদুল্ল্যাহ আল ইসলাম জ্যাকব এমপি মহোদয়ের নেতৃত্বে, মাদক জঙ্গিবাদ, সন্ত্রাস, বাল্যবিয়ে ইভটিজিং মুক্ত হবে চরফ্যাশন পৌরসভা।

চরফ্যাশন নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে